সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে ফেনসিডিলসহ বিআরটিএ'র কর্মকর্তা শহিনুর রহমান স্বাধীনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার সহযোগী শিমুল শেখ কেও আটক করা হয়। রবিবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার ময়ামারী গ্রাম থেকে তাদের দুজনকে আটক করা হয়।
আটককৃত শাহিনুর রহমান স্বাধীন মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের মৃত জমিরউদ্দিনের ছেলে এবং মেহেরপুর বিআরটিএ'র নিবন্ধনকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স'র এর নিয়োগপ্রাপ্ত। অপরজন শিমুল শেখ মাগুরা পৌর এলাকার ৭নং ওয়ার্ড কান্দা বাঁশকোঠার হারুন শেখের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই জুম্মান এর নেতৃত্বে এসআই মহসিন, এএসআই হেলাল উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার ময়মারী সড়কে অভিযান চালিয়ে শাহিনুর রহমান স্বাধীন ও শিমুল শেখ কে দুই বোতল ফেনসিডিল সহ আটক করে। তাদের দুজনের পকেটে দুই বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সডিল ছিল। তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে।





