সবার সংবাদ ডেস্ক:
গ্রামের ক্রিকেটপ্রেমীরাও হতাশ তামিম বিশ্বকাপ টিমে না থাকায়। গ্রামের চায়ের দোকানগুলো তো চলছে চুল চেরা বিশ্লেষণ কেন বা কি কারণে তামিমকে বিশ্বকাপ টিমে নেওয়া হলো না তা নিয়ে। আর এ নিয়ে সমালোচনা করতেও ছাড়ছেন না গ্রামের খেটে খাওয়া মানুষগুলো। কারণ তারা ভোর হলেই চলে আসে বাজারের চায়ের দোকানে।
আড্ডা দেয় আর বিভিন্ন খবর নিয়ে বসে। অন্যান্য দিনের মতো শুরু হয় বাংলাদেশের অন্যতম তামিম ইকবালকে নিয়ে আলোচনা। তামিম ইকবালকে বিশ্বকাপ টিমে না নেওয়ায় হতাশ তারা। এ সকল ক্রিকেটপ্রেমীরা বলছে এভাবে যদি বাংলাদেশ ক্রিকেট চলতে থাকে তাহলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী নাহিয়ান রাজ বলেন, বিশ্বকাপ দলের তামিমের নাম না থাকায় হতাশা আমরা। তামিম না থাকলে খেলা দেখার নেশাটাই ক্ষীণ হয়ে যাবে। আমরা চায় দলে তামিম আসুক তাহলে দল আরো শক্তিশালী হয়ে উঠবে। তিনি আরও বলেন, তামিম একজন অত্যন্ত পরিশ্রমী ও অভিজ্ঞ প্লেয়ার। সে বরাবরই অন্যদের তুলনায় রানেও এগিয়ে। আমাদের অন্যান্য ওপেনারের চেয়ে অনেক অনেক ভালো পারফরম্যান্স তাঁর বেটে দেখা যায়। তাই আমরা বিশ্বকাপে তামিমকে দেখতে চায়।
দশম শ্রেণীতে পড়া শিক্ষার্থী মোঃ মামুন আলী বলেন, আমরা তামিমের খেলা দেখেই বড় হয়েছি। তাঁর খেলা দেখতে অত্যন্ত ভালো লাগে। তাছাড়া তাঁর অসাধারণ শটগুলো সকলের নজর কাড়ে। তাঁকে দলে না নেওয়ায় আমরা অবাক।
গ্রামের দিনমজুর মোঃ শাহজাহান আলী বলেন, আমরা ক্রিকেটের অত শত বুঝিনা কিন্তু খেলা দেখতে ভালো লাগে। আর তামিমের খেলা অসাধারণ লাগে। ভালো প্লেয়ার গুলো এভাবে বিশ্বকাপ দল থেকে বাদ দিলে মানুষের খেলা দেখার প্রতি অনীহা সৃষ্টি হবে। তাই সবারই চাওয়া বিশ্বকাপ টিমে তামিমকে নেওয়া হোক। তাহলে খেলা সৌন্দর্য ফিরে আসবে।
উপজেলার দেবীপুর ক্রিকেট একাদশের সাবেক অধিনায়ক মোহাম্মদ খোকন আলী বলেন, যখন শুনতে পেলাম তামিম ইকবাল বিশ্বকাপ টিমে নেই তখনই ইচ্ছে করলাম আর খেলা দেখবো না। কারণ প্রিয় প্লেয়ারটি যদি টিমে না থাকে তাহলে খেলা দেখার আনন্দ থাকবে না। আমাদের সকলের প্রাণের দাবি তামিম বিশ্বকাপে খেলুক। কারণ তাঁর খেলা ছোট থেকে সকল বয়সের মানুষ পছন্দ করে। বাংলাদেশ ক্রিকেট টিমের অত্যন্ত দক্ষ ও পরিশ্রমী একজন খেলোয়ার। তাঁর ক্রিকেট নৈপূণ্য সবার হৃদয় কাড়ে।







