‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর আর নেই
টপ নিউজ বিনোদন

‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর আর নেই

বিনোদন ডেস্ক:

‘ইত্যাদি’ খ্যাত সংগীতশিল্পী আকবর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার মেয়ে অথৈ। সিঙ্গার আকবর ফেসবুক আইডি থেকে আকবর কন্যা লেখেন, ‘আব্বু আর নেই’।

দীর্ঘদিন ধরে নানান রোগের সঙ্গে লড়তে থাকা আকবরের শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ নভেম্বর দুপুরে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি করা হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় ৯ নভেম্বর ভোরে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সেখান থেকে আর ফিরতে পারলেন না এই গায়ক।

উল্লেখ্য, দেড় যুগ আগে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে তুমুল হইচই ফেলে দেন তখনকার পেশায় রিকশাচালক আকবর। তবে সেই গান বদলে দেয় তার জীবন। রাস্তায় রিকশায় প্যাডেল মারা ছেড়ে গানে মনোনিবেশ করেন তিনি।

এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামে ইত্যাদির জন্য মৌলিক গান করেন তিনি। এটিও পায় ব্যাপক জনপ্রিয়তা। সেই থেকে নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি দেশে-বিদেশের মঞ্চেও নিয়মিত গাইতে থাকেন আকবর।