সবার সংবাদ ডেস্ক:
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি মোড় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
মঙ্গল শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন, পুলিশ সুপার এস এম নাজমুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মুহাঃ আব্দুস সালাম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্যসহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজনে পান্তা উৎসবের আয়োজন করা হয়।







