সবার সংবাদ ডেস্ক:
যাদুখালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান টিপু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার বিকাল ৩টার সময় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের নিবাসী মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান (মাস্টার) কনিষ্ঠ পুত্র ও মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রেজাউর রহমান নান্নুর ছোটভাই। এছাড়াও তার ছোট ভাই শহিদুল ইসলাম পেরেশান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবার সুত্রে
জানাগেছে, মরহুমের নামাজে জানাজা আগামীকাল রবিবার সকাল ৯ ঘটিকার সময় গোপালপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে। পরে গোপালপুর কবরস্থানে দাফন করা হবে। কর্মজীবনে মোস্তাফিজুর রহমান টিপু মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে অবস্থিত জাদুখালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মোস্তাফিজুর রহমান টিপু মৃত্যুতে স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার লোক শোক ও সমবেদনা জানিয়েছেন। মোস্তাফিজুর রহমান টিপু শিক্ষক হিসেবে অনেক প্রিয় ছিলেন। তার সামাজিক কর্মকাণ্ডের কারণে ও গ্রামেও অনেক প্রশংসা কুড়িয়েছেন। বাবার মৃত্যুর পরে তিনি পরিবারের বটবৃক্ষ হয়ে ছিলেন।







