মেহেরপুরে ৫ রোভারের ২৫তম মৃত‍্যু বার্ষিকী আজ
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে ৫ রোভারের ২৫তম মৃত‍্যু বার্ষিকী আজ

সবার সংবাদ ডেস্ক:

১৯৯৭ সালের ২৩ অক্টোবর সিলেটের লাক্কাতুরায় সপ্তম জাতীয় রোভার মুট ও নবম এশিয়া প্যাসিফিক-এ অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুরের একটি রোভার দল বাসযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। রোভারদের বহন করা বাসটি মানিকগঞ্জের ধামরাই এলাকায় পৌঁছালে সেখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রোভার সদস্য জাভেদ ওসমান, মাসুম, মনিরুল, আমিনুল ও মাহফুজ নামের ৫ রোভার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।

আহত হন আরও ১৯ জন রোভার। ১৯৯৭ সালের ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সিলেটের লাক্কাতুরা চা বাগান সংলগ্ন গলফ ক্লাব অ্যারিয়ার অনুষ্ঠিত ৯ম এশিয়া প্যাসিফিক/৭ম বাংলাদেশ রোভার মুটে যোগদানের জন্য মেহেরপুর জেলার মেহেরপুর সরকারি কলেজ, মুজিবনগর জলেজ, মুন্সী মেহেরুল্লাহ মুক্ত রোভার স্কাউট গ্রুপ,মুন্সী জমির উদ্দিন মুক্ত রোভার দলের ৩২জন রোভার স্কাউট ও ৪জন রোভার লীডার (শিক্ষক) সহ মোট ৩৬জন ২২ অক্টোবর রাত ৮টার সময় মেহেরপুর থেকে যাত্রা শুরু করে।

বাসটি ২৩ অক্টোবর ঢাকার অদূরে ধামরাই থানাধীন জয়পাড়া নামক স্থানে পৌছালে বিপরীতদিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলেই ৫জন রোভারের মৃত্যু হয় এবং ১৯জন রোভার আহত হয়।

রবিবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুরে ৫ রোভারের ২৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে মেহেরপুর জেলা রোভার এর উদ্যোগে পৌর কবরস্থানে কবর জিয়ারত শেষে কবি নজরুল স্কুল প্রাঙ্গণে মেহেরপুর জেলা স্কাউট ভবনের সামনে রোভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।