টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত আইজিপি’র শ্রদ্ধা
টপ নিউজ জাতীয়

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত আইজিপি’র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শনিবার দুপুরে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। আইজিপির পর তার স্ত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নতুন সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত চৌধুরী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাসানুল হায়দার (এপিবিএন), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার (পিবিআই), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম (নৌ- পুলিশ), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ড. মল্লিক ফখরুল ইসলাম (হাইওয়ে পুলিশ), ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।