মিরপুর রেলস্টেশনে ট্রেন থেকে মাদকদ্রব্য আটক
সারাদেশ আইন-আদালত

মিরপুর রেলস্টেশনে ট্রেন থেকে মাদকদ্রব্য আটক

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া মিরপুর ট্রেন থেকে মালিকবিহীন মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) একটি দল। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মিরপুর রেলস্টেশনে রাজশাহী-ভাঙ্গা মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মিরপুর রেলস্টেশনে রাজশাহী-ভাঙ্গা মধুমতি এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে করে। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০৮ গ্রাম হেরোইন আটক করে বিজিবি। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ লক্ষ ১৬ হাজার টাকা।