মেহেরপুরে হাম রুবেলার টিকাদান কর্মসূচি
মেহেরপুর স্বাস্থ্য

মেহেরপুরে হাম রুবেলার টিকাদান কর্মসূচি

সবার সংবাদ প্রতিবেদক:

সারদেশের ন্যায় মেহেরপুরের হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক গুলোতে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ পর্যন্ত এ কার্যক্রম চলে। ৬ মাস থেকে ৫বছর বয়সী সকল শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে ।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যে সকল শিশু ৬ মাস বয়সের নিচে যাদের বয়স ছিল এর আগের টিকাদান ক্যাম্পেইন থেকে বাদ পড়েছিল তাদের জন্য আজকের এ বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামের মসজিদের মাইকিং, শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া মহল্লায় গিয়ে প্রচারণার মাধ্যমে সকল শিশুকে হামের টিকার আওতায় আনা হচ্ছে।

অভিভাবকরা বলছেন, অনেক শিশু হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। শিশুদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই টিকা নিচ্ছেন তারা। মেহেরপুরে মোট ২৮ টি কেন্দ্রে হামের টিকা থেকে বাদপাড়া ১১ হাজার ৮ শত ৮৫ জন শিশুকে এই টিকার আওতায় আনা হচ্ছে।