কেদারগঞ্জে হাট মার্কেটের উদ্বোধন
টপ নিউজ মেহেরপুর

কেদারগঞ্জে হাট মার্কেটের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ হাট মার্কেটের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) বিকেলের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেদারগঞ্জ হাট মার্কেটের উদ্বোধন করেন। 

এসময় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) লিউজা উল জান্নাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস,মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।