ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার'স এওয়ার্ড পেলেন মেহেরপুরের প্রিয়াঙ্কা
মেহেরপুর

ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার'স এওয়ার্ড পেলেন মেহেরপুরের প্রিয়াঙ্কা

সবার সংবাদ ডেস্ক:

বিশ্ব স্বেচ্ছাসেবী দিবসে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়,সমবায় মন্ত্রনালয় এবং ইউএন ভলান্টিয়ার্স আয়োজিত বাংলাদেশ ভলান্টিয়ার এ্যওয়ার্ড ২০২২ এ দেশের তৃনমূল পর্যায়ে জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা, মানসিক স্বাস্থ্য, শিশু সুরক্ষা ইত্যাদি বিষয়ে স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি হিসেবে সারাদেশ থেকে অংশগ্রহণ করা ৩০০ স্বেচ্ছাসেবী ও সংগঠনের মধ্যে  ৬ষ্ঠ স্থান অধিকার করেছে মেহেরপুর শহরের বামনপাড়ার মেয়ে প্রিয়াঙ্কা হালদার।

গতকাল সোমবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকার এলজিইডি ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুরের মেয়ে প্রিয়াঙ্কা হালদারের হাতে পুরস্কার হিসাবে ক্রেস্ট, সনদ ও অর্থের চেক তুলে দেন।

প্রিয়াঙ্কা হালদার বলেন,আইভিডি ভলেন্টিয়ার এওয়ার্ড বাংলাদেশ ২০২২ আমি ষষ্ঠ স্থান অর্জন করেছি, আজ আমার জীবনের শ্রেষ্ঠতম ১ম অর্জন।  সবকিছুর জন্য কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি।

প্রিয়াঙ্কা বলেন, বাবা-মায়ের  প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা স্বেচ্ছাসেবার শুরু থেকে আজ পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন। যাদের সাপোর্ট এবং সহযোগিতা ছাড়া কখনোই স্বেচ্ছাসেবক হিসেবে আত্মনিয়োগ করতে পারতাম না। 

এই এ্যাওয়ার্ডটা আমার আরাও বেশি কাজ করার উৎসাহ  বাড়িয়ে দিলো।  সকলের নিকট আশীর্বাদ, দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রার্থনা করেছেন তিনি।