মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বাষির্কী পালন
অন্যান্য

মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বাষির্কী পালন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছর পদার্পণ পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের শার্মা ফুড প্লাজার কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার  মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়।

বাংলাদেশদেশ  প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য, মেহেরপুর নিউজের নির্বাহী সম্পাদক সাঈদ হেসেন, দৈনিক আজকের সূর্যদয় পত্রিকার সম্পাদক আবুল কাসেম অনুরাগী, মেহেরপুর পৌর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান ফররুক আহ¤মেদ, আশরাফুল আলম।

দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি  মিজানুর রহমান অপুর সঞ্চলনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু আক্তার করণ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শামীম হাসান,দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মীর মাহলায়েন আলী শিশির, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেল, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব হোসেন, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রথম রাজধানীর স্টাফ রিপোর্টার হাসানুল মারুফ প্রমুখ।