মেহেরপুর যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল
মেহেরপুর

মেহেরপুর যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

সবার সংবাদ ডেস্ক:

সমাবেশের নামে অগ্নি সন্ত্রাসী ও বোমাবাজ বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশ যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকালের দিকে মেহেরপুর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেত্রী সৈয়দা মোনালিসা ইসলামের নির্দেশনায়, বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার সভানেত্রী সামিউন বাসিরা পলির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা লতা, শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল, সাবেক ইউপি সদস্য রোজিনা খাতুন সহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।