জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে ভাতা প্রদান
মেহেরপুর

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে ভাতা প্রদান

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাঙ্কলরী (দাহ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে ভাতা প্রদান করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে মেহেরপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গণে এ ভাতা প্রদান করা হয়।

মেহেরপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু উপস্থিত থেকে মরহুম সদস্যের পরিবারের মাঝে ভাতা প্রদান করেন।

এসময় মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার মরহুম মীর্জা মিজা আলীর স্ত্রী কোহিনুর খাতুন ও গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মরহুম একলাছুর রহমানের স্ত্রী লাভলী খাতুনকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।