সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মাঠে বেগুন ও কলাগাছ গাছ কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় রাজাপুর নল গাড়ির মাঠে বেগুন ও কলাগাছ গাছ কেটে তসরুপ করে দুর্বৃত্তরা। জানা গেছে রাজাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম একই গ্রামের ফজের আলীর ১০ কাঠা জমি তিন বছরের জন্য লিজ নিয়ে সেখানে বেগুন এবং কলা গাছ লাগান।
প্রায় ছয় শতাধিক বেগুন গাছে ইতোমধ্যে অসংখ্য বেগুনের গুটি দেখা দেয়। অনেক গাছে বেগুন মোটা হতেও শুরু করেছে। কিছুদিনের মধ্যেই ঠিক সেই মুহূর্তে রাতের আঁধারে ৬ শতাধিক বেগুন গাছ কেটে তসরুপ করে ফেলে রেখে যায়।
কৃষক মনিরুল ইসলাম জানান, এই বেগুন গাছ তৈরি করতে ৫০ হাজার টাকার উপরে খরচ হয়েছে। দেড় থেকে দুই লক্ষাধিক টাকার বেগুন বিক্রি হতো বলে তিনি জানান। সকালে অন্য কৃষকরা এদৃশ্য দেখে জমির মালিক মনিরুল ইসলামকে খবর দেন। গতবছর একই সময়ে একই কায়দায় কৃষক মনিরুল ইসলামের বেগুন ও কলার গাছ কেটে তসরুপ করেছিল বলে তিনি জানান।







