গাংনীতে দুই বিঘা জমির কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা
কৃষি মেহেরপুর

গাংনীতে দুই বিঘা জমির কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীর পোড়াপাড়া মাঠে হাফিজুর রহমান হাপু নামের এক কৃষকের দুই বিঘা জমির বাঁধা কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার রাতে তারা আগাছা নাশক বিষ প্রয়োগ করে কপি ক্ষেত নষ্ট করে। এতে অন্ততঃ দেড় থেকে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী কৃষক।  হাফিজুর রহমান হাপুর বাড়ি একই উপজেলার গাড়াডোব পুকুর পাড়ায়।

কৃষক হাফিজুর রহমান হাপু জানান, বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে তিনি কপি চাষ করেছেন। সবেমাত্র কপি বাঁধা শুরু হয়েছে। কপি বিক্রি করে তিনি ঋণ পরিশোধ করবেন বলে আশা করছিলেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে এসে কপি ক্ষেতের সব কপি পুড়ে গেছে দেখতে পান। দৃর্বৃত্তরা আগাছা নাশক বিষ প্রয়োগ করেছেন বলে ধারণা করছেন তিনি। পূর্ব শত্রুতার জের ধরে এ ধরণের কাজ করতে পারে বলে মন্তব্য ওই কৃষকের।

কৃষক হাফিজুর রহমান আরো জানান, ছয়মাস আগে তিনি কলা গাছ রোপন করেছিলেন। সেসময়ও দুর্বৃত্তরা কলাক্ষেত কেটে বিনষ্ট করে। কারা এধরণের ক্ষতি করছে তা বুঝে উঠতে পারছেন না তিনি।