গাংনীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মেহেরপুর

গাংনীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৩ টায় গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের হল রুমে এসএসসি ৮৮ ব্যাচের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর ও এসএসসি ৮৮ ব্যাচের সদস্য মো: মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী মো: হুমায়ন কবির ও মো: সাইফুল ইসলাম। কম্বল বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আসাদুজ্জামান, শাফা, আবুল বাশার সহ এসএসসি ৮৮ ব্যাচের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অব: শিক্ষক ইমদাদুল হক, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো: নুরুল ইসলাম ও বর্তমান প্রধান শিক্ষক মো: আফজাল হোসেন। এসএসসি ৮৮ ব্যাচের সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হলো।