সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জহুরুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে তেঁতুলবাড়ীয়া-ধলার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম শহড়াতলা গ্রামের হাসমত আলীর ছেলে। এবং স্থানীয় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুরে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যায় জহুরুল। বিকেলে বৃষ্টির মধ্যে জহুরুলও বাবার সাথে নিজের পাটক্ষেতে কাজ করছিল। হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার বাবা সুস্থ্য রয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে জানাযার নামাজ শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।







