সবার সংবাদ ডেস্ক:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস এর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর।







