গাংনীতে পর্ণোগ্রাফি মামলার গ্রেপ্তার-১
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে পর্ণোগ্রাফি মামলার গ্রেপ্তার-১

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে গণধর্ষণসহ পর্ণোগ্রাফি আইনে দায়েরকৃত মামলায় মবিউল ইসলাম (১৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মবিউল ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বোয়ালিয়া  (মোল্লাপাড়া) গ্রামের খেজমত আলীর ছেলে।

গত রবিবার মধ্যরাতে মেহেরপুরের গাংনী র‌্যাব (১২) ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার চেংগাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। মবিউল ইসলামকে কুষ্টিয়ার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ নভেম্বর ধারা-৯(৩) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ ৮(১)/৮(২)/৮(৩) ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মবিউলসহ কয়েকজনের নামে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা হয়। যার নং-২৬। মবিউল এই মামলার এজহারনামীয় ৪নং আসামী। মামলার পর থেকে সে পলাতক ছিল।