মেহেরপুরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে অভিযান চালিয়ে মোঃ হিরক মিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ একটি দল। মঙ্গলবার দুপুরে গাংনী পৌরসভার ০৬নং ওয়ার্ডস্থ কেন্দ্রীয় ঈদগাহের সামনে অভিযান পরিচালনা করে হিরককে গ্রেফতার করা হয়। হিরক মেহেরপুর পৌর শহরের ৮নং ওয়ার্ড পশুহাসপাতাল পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সাংবাদের ভিত্তিতে সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি দল মেহেরপুর জেলার গাংনী পৌরসভার ০৬নং ওয়ার্ডস্থ কেন্দ্রীয় ঈদগাহ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

এসময় জিআর মামলা নং-৩৫৪/১৭ (মেহেরপুর), ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ক্রমিক নং ০৯(ক) এবং ১৯(৪) ধারায় মাদক মামলার ০৮ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ও ৫,০০০ টাকা জরিমানার ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামী হিরককে গ্রেফতার করে। হিরককে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।