সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের ভৈরব নদের মাটি কেটে ইটভাটায় বিক্রর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকি।
ভ্রাম্যমান আদালত জানা যায়, অবৈধভাবে ভৈরব নদের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে এমন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সালের ৫ (৪) ও ১৫ ধারায় মাটি ব্যবসায়ী ইলিয়াস হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে তাকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন, মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদসহ সদর থানা পুলিশের একটি টিম।







