ঝিনাইদহে প্রতারনা মামলার প্রধান গ্রেফতার
সারাদেশ আইন-আদালত

ঝিনাইদহে প্রতারনা মামলার প্রধান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

ঝিনাইদহে প্রতারনা মামলার প্রধান আসামী মোঃ হাফিজুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের একটি দল। শনিবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে সদর থানার হাটগোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাফিজুর রহমান ঝিনাইদহ সদরের পানামী এলাকার মজিবুর জেয়াদ্দারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে,  গোপন তথ্যের মাধ্যমে জানতে পেরে, প্রতারনা মামলার প্রধান পলাতক আসামী হাটগোপালপুর বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে হাটগোপালপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাফিজুর রহমান গ্রেফতার করে। হাফিজুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। হাফিজুরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।