বাড়ি মেহেরপুরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সারাদেশ মেহেরপুর

বাড়ি মেহেরপুরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সবার সংবাদ ডেস্ক:

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাড়ি মেহেরপুর এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকে উদযাপন করা হয়েছে।শুক্রবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাড়ি মেহেরপুর গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন গ্রুপের এডমিন, মডারেটররা। এ সময় সেখানে বক্তব্য রাখেন বাড়ি মেহেরপুর গ্রুপের এডমিন শামস ই আলম ও মোঃ রিনূ।

এ সময় বাড়ি মেহেরপুর গ্রুপের অন্যান্য এডমিন, মডারেটর ও সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাড়ি মেহেরপুর একটি সামাজিক স্বেচ্ছাসেবী মূলক গ্রুপ, ইতিপূর্বে করোনা কালীন সময়ে সহ বিভিন্ন সময়ে ত্রাণ বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন।

ছাড়াও সারা বছরই শহরের মল্লিকপাড়ায় বাড়ি মেহেরপুর গ্রুপের মানবতার দেয়াল কার্যক্রম চলমান রয়েছে। গত পাঁচ বছর আগে ২০১৭ সালে বাড়ি মেহেরপুর গ্রুপের প্রধান এডমিন নুরুজ্জামান বাবু কয়েকজনকে সঙ্গে নিয়ে সমাজ উন্নয়নের স্বেচ্ছাসেবী মূলক কাজ করার লক্ষ্যে গ্রুপটি প্রতিষ্ঠা করেন।