গাংনীতে গাঁজা ও চাঁদাবাজির টাকা সহ পৌর ছাত্রদল নেতা আটক
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

গাংনীতে গাঁজা ও চাঁদাবাজির টাকা সহ পৌর ছাত্রদল নেতা আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে গাঁজা ও চাঁদাবাজির টাকা সহ শিশির আহমেদ (২৫) নামে গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার(১০ ডিসেম্বর) রাতে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শিশির আহমেদ গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের ছেলে।

জানা গেছে, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার গোপন সংবাদের ভিত্তিতে গাংনী ক্যাম্পের সেনাসদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে শিশির আহমেদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, চাঁদাবাজির ৫৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং ৭ টি সিম কার্ড উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।