মেহেরপুরে দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হলো
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হলো

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনে প্রার্থীর সংখ্যা যেমন কমলো, তেমনি বাড়লো লড়াইয়ের মাত্রাটা। জাতীয় সংসদ নির্বাচন-২৩ এর যাঁচাই বাছাই অনুষ্ঠানে জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক শামীম হাসান মনোনয়ন বাতিল ঘোষণা করেন মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির ১নং সহ-সভাপতি মিয়াজান আলী এবং সদ্য পদত্যাগী সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়ারুল ইসলাম। দু'জনই আইনজীবী।

একজনের বাতিল হলো ১ভাগ ভোটারের স্বাক্ষরে অনিয়ম থাকায় এবং অপরজনের বাতিল হলো ফরমে স্বতন্ত্র উল্লেখ না করে দলীয় প্রার্থী উল্লেখ করায়। দু'জনই দলীয় প্রার্থী নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার মোঃ শামীম হাসান মেহেরপুর সদর-১ এবং মেহেরপুর-২ গাংনী আসন থেকে মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ে এই মোট ৮ জনের মনোনয়ন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নিদিষ্ট আইন অনুযায়ী মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেছেন।

রিটার্নিং অফিসার প্রথমে মেহেরপুর-১ আসন থেকে জমা দেয়া ১০ জনের মনোনয়ন ফরম থেকে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইয়ারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিয়াজান আলী, জাতীয় পার্টি জেপি (আনোয়ার  হোসেন মঞ্জু) মওলাদ আলী খানের মনোনয়ন  বাতিল করেন। এ সময় আরও সাত জনের ফর্ম বৈধ ঘোষণা করা হয়।