গাংনীর ইউএস ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

গাংনীর ইউএস ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

সবার সংবাদ প্রতিবেদক:

স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় অভিযান চালিয়ে ইউএস ডায়গনষ্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলার বামন্দীতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাবিদ হোসেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দুপুরে গাংনী উপজেলার বামন্দীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউএস ডায়াগনষ্টিক সেন্টারের স্বাস্থ্য বিভাগের কোন অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ-আল-আজিজ, মেডিকেল অফিসার ডাঃ খোকন রেজা, সেনেটারি ইন্সপেক্টর মশিউর রহমান। অভিযানে সহযোগীতা করেন গাংনী থানা পুলিশের একটি দল।