সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে সিগারেটের অবৈধ প্রচারণা করার কারণে ১ ব্যবসায়ীর নিকট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ মে) সকালে শহরের কোটপাড়া (পন্ডেরঘাট) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুখু মিয়া নামের এক ব্যবসায়ীর কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেলের নেতৃত্বে, সরকারি আইন অমান্য করে দোকানে সিগারেটের অবৈধ প্রচার করার দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ২০০৫ এর ৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস,সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। পরে সিগারেটের প্রচার সামগ্রীগুলো বিনষ্ট করা হয়।







