মেহেরপুর পুলিশের অভিযানে ৪ মাদকসেবী আটক
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুর পুলিশের অভিযানে ৪ মাদকসেবী আটক

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে চার মাদকসেবীকে আটক করেছে সদর থানা পুলিশের একটি দল। রবিবার (১৪ মে) মেহেরপুর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলো, মেহেরপুর শহরের ক্যাশব পাড়ার মৃত খন্দকার আহম্মদ উল্লার ছেলে খন্দকার আমিরুল ইসলাম মিঠু (৪৫), বেড় পাড়ার আব্দুর রবের ছেলে হাবিব (৪০), মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের রাফাত উল্লাহ ছেলে জারমান আলি (৫৩) এবং কলায়ডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের ছেলে পনি মল্লিক (২২)।

তাদের নিকট থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা ও বাড়াদী আইসি পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক সেবিকে আটক করে। তাদের নিকট থেকে মোট ৮ গ্রাম হিরোইন উদ্ধার করে। এ ঘটনা মেহেরপুর সদর থানা পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে।