মুজিবনগরে ২০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক
আইন-আদালত মেহেরপুর

মুজিবনগরে ২০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ আশিক (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। রবিবার দুপুরে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আশিক দারিয়াপুর পশ্চিমপাড়ার মুক্তি শেখের ছেলে।

জেলা ডিবি অফিসার ইনচার্জ মেসবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মুজিবনগর উপজেলার দারিয়াপুর খানপুর ঈদগাহের পাশে মৃত আবেদ আলী ফকিরের বাঁশ বাগানে অভিযান চালিয়ে আশিককে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আশিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।