মুজিবনগরে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক-১
আইন-আদালত মেহেরপুর

মুজিবনগরে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ সাগর (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি টিম তার বাড়িতে অভিযান চালিয়ে সাগরকে আটক করে। আটক সাগর দারিয়াপুর গ্রামের শাকের আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশের এসআই শাহিন সঙ্গীয় ফোর্সসহ  সাগরের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আসামি সাগরকে সোপর্দ করা হয়েছে।