নিজস্ব প্রতিনিধি:
ঝিনাইদহে চেক জালিয়াতি ও প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আমির হোসেন জুয়েল (৪২) কে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের একটি দল। শনিবার (১৮ মার্চ) দুপুরে ঝিনাইদহ সদর থানার পাগলাকানাই বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। আমির হোসেন জুয়েল কুষ্টিয়া কুমারখালি থানার রাজাপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে, নেত্রকোনা সিআর নং- ২২৫(১)২১, দায়রা ৩৮৮/২১ এর ১৮৮১ সালের এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জুয়েল ঝিনাইদহ পাগলাকানাই বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পাগলাকানাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চেক জুয়েলকে গ্রেফতার করে। গ্রেফতার জুয়েলকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।







