মেহেরপুরে ২৭ বোতল এসকাফ ও মেলিয়েট সিরাপ উদ্ধার
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ২৭ বোতল এসকাফ ও মেলিয়েট সিরাপ উদ্ধার

 সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরে অভিযান চালিয়ে ২১ বোতল এসকাফ ও ৬ বোতল মেলিয়েট  নামক কোডিং ফসফেটযুক্ত সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে মেহেরপুর শহরের কাশ্যবপাড়ায় হাবিবুর রহমান নামক এক ব্যক্তির বসতবাড়ি থেকে সিরাপগুলো উদ্ধার করা হয়। হাবিবুর একই এলাকার সেলিমের ছেলে।

মাদকদ্রব্য সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে হাবিবুর দীর্ঘদিন ধরে কোডিন ফসফেট যুক্ত ফেনসিডিল ও ফেনসিডিল জাতীয় মাদকের ব্যবসা করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে হাবিবুরের বসতবাড়ির অভিযান পরিচালনা করে। এসময়

হাবিবুরের শয়নকক্ষে থাকা ফ্রিজের কম্প্রেসারের উভয় পাশে লুকানো অবস্থায় ২১ বোতল এসকাফ ও ৬ বোতল মেলিয়েট নামক কোডিং ফসফেটযুক্ত সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানকালে হাবিবুরকে বাড়িতে পাওয়া যায়নি।

এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।