সবার সংবাদ ডেস্ক:
গাংনী উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসাকল্যাণ সংস্থার উদ্যোগে মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভাট পাড়া ডিসি ইকো পার্ক সংলগ্ন বি এন কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি হোমিও চিকিৎসক মাহফিজুর রহমান সেন্টু।
বক্তব্য রাখেন, সাবেক সভাপতি বদরুজ্জামান বদর, উপদেষ্টা আব্দুল আলিম শামীম , সিনিয়র সহ সভাপতি তুহিদুল ইসলাম, সহসভাপতি আনারুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আল আমীন, গোলাম কিবরিয়া, খন্দকার তানজিলুর রহমান রিন্টু, হোসাইন রেজা। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে পাঠ করেন ইয়ারুল ইসলাম, গীতা থেকে পাঠ করেন শ্রী অশোক চন্দ্র বিশ্বাস।
এসময় তুহিন বিশ্বাসসহ গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত শতাধিক চিকিৎসক ও বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অনুমতি প্রাপ্ত ৫টি হোমিওপ্যাথিক ঔষধ কোম্পানি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







