সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশির হোসেন (২০) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বানিয়াপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশির গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের দিনাউদ্দিনের ছেলে।
শিশিরের চাচা সাইদুর রহমান জানান, রফিকুল ইসলামের ছেলে আবির হোসেন মোটরসাইকেলের নাট খোলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগবিতান্ডা হয়। এর জেরে সন্ধ্যায় শিশিরকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক জানান, কপালে হাতুড়ির আঘাতে অনেকটা ক্ষত হয়েছে ও বাম পায়ে হাতুড়ির আঘাতে রয়েছে, উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। শিশিরের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।







