আমদহ ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মাহিদ মীরের গণসংযোগ
অন্যান্য মেহেরপুর

আমদহ ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মাহিদ মীরের গণসংযোগ

সবার সংবাদ ডেস্ক:

আসন্ন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মাহিদ মীর গণসংযোগ অব্যাহত রেখেছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি তার নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সোমবার (৬ মার্চ) সারাদিন আমদহ ইউনিয়নে তার নিজ নির্বাচনী এলাকা ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

এসময় তিনি আগামী নির্বাচনে জয়লাভ করলে নির্বাচনী প্রতিশ্রæতি অনুয়ায়ি কাজ করার এবং সকল শ্রেণীপেশার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন সেইসাথে সকলকে কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ও এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করে মোরগ মার্কায় ভোট চান।