বিশ্ব নবীকে কটুক্তিকারীর বিচারের দাবীতে গাংনীতে মানববন্ধন
অন্যান্য মেহেরপুর

বিশ্ব নবীকে কটুক্তিকারীর বিচারের দাবীতে গাংনীতে মানববন্ধন

সবার সংবাদ ডেস্ক:

পবিত্র আল কোরআন ও হযরত মোহাম্মদ (সা:) কে কটূক্তি করার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় ঈমাম সমিতির গাংনী উপজেলা শাখা মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের, জাতীয় ঈমাম সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি ও গাংনী দারুস সালাম জামে মসজিদের ঈমাম রুহুল আমীন, ব্যবসায়ী সালাউদ্দীন অন্যান্য মুসল্লিরা। এছাড়াও একই সময়ে গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পশ্চিম মালসাদহ গ্রামবাসি মানববন্ধনের আয়োজন করে।