মিলু চেয়ারম্যান বহিষ্কারমুক্ত হয়ে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিলেন
মেহেরপুর

মিলু চেয়ারম্যান বহিষ্কারমুক্ত হয়ে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিলেন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুকে দলীয় প্রধান সাধারণ ক্ষমা করে বহিষ্কারাদেশ তুলে নেওয়ায় খুশিতে আমাম হোসেন মিলুর উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এ শোভাযাত্রা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুপুরের দিকে মুজিবনগর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের মোটরসাইকেল নিয়ে মহাজনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে সমবেত হন। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

আমাম হোসেন মিলু'র নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি মহাজনপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু করে কোমরপুর, মহাজনপুর, বাবুপুর, রতনপুর, কেদারগঞ্জ, মানিকনগর হয়ে প্রথমে মুজিবনগর স্মৃতিসৌধ। এবং পরে মুজিবনগর কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য  অর্পণ করেন। শোভাযাত্রায় মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের শত শত মোটরসাইকেল অংশগ্রহণ করে। শত শত নেতাকর্মী ভক্ত সমর্থক মিলু'র দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে শুনে একে অপরকে মিষ্টিমুখ করান।

পুষ্পমাল্য অর্পনের প্রাক্কালে আমাম হোসেন মিলু তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দলীয় প্রধান প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য তাঁকে কৃতজ্ঞতা জানাই। এখন আরও জোড়ালোভাবে কাজ করে দলকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষে পাড়া মহল্লায় গ্রæপভিত্তিক দলগঠন কাজ শুরু করবো। ভবিষ্যতের দল ও দেশের জন্য ভালো কিছু করে দলে আরও জনপ্রিয় হতে চাই বলেন আমাম হোসেন মিলু জানান।