সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনের নেতৃত্বে সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আমঝুপি কুঠিপাড়ার মনিরুল ইসলামের ছেলে সোহেল রানা। যার মামলা নং জিআর নং-২৯৮/২২। কামদেবপুর গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে সেরকুল ইসলাম। যার মামলা নং-জিআর নং-১৩৯/২২। আমিরুল ইসলাম। যার মামলা নং-জিআর নং-১৩৯/২২। কালি গাংনী গ্রামের মোহাম্মদ আলী ছেলে রাজু। যার মামলা নং-জিআর নং-২৫৩/২৪। সাহেবপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম। যার মামলা নং- জিআর নং-২৫৩/২৪। গ্রেফতারকৃতদের
বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার ও মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে।







