সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালতে তিন ইটভাটা মালিককে ৫৫ হাজার জরিমানা করা হয়েছে। সড়কে মাটি ফেলে মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে জরিমানা করা হয়। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাদির হোসেন শামিম। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ইটভাটা কতৃর্পক্ষ গাংনী থানাপাড়া-ধানখোলা সড়কে মাটিবাহী গাড়ি দিয়ে মাটি বহনের সময় মাটি ফেলে সড়ক অপরিচ্ছন্ন করেছিল।
ভ্রাম্যমান আদালতে ইটভাটা মালিক তাদের দোষ স্বীকার করায় আস্থা ব্রিকস ২০ হাজার, দোয়েল ব্রিকস ১৫ হাজার, পান্না ব্রিকস ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ১৫(১) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়।







