সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর থানা পুলিশ আজ শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯ যুবককে আটক করেছে। মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সোহরাব হোসেন সহ সঙ্গীয় ফোর্স বুধবার (১৬ নভেম্বর) সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে রাজিব শেখ এবং সাইফুল ইসলামকে মাদকসেবনকারী সন্দেহে আটক করে।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক একই এলাকা থেকে আনোয়ার, শাকিল, বাহাদুর, গফুর, লিখন, আলেক, উজ্জ্বলকে আটক করলে তারাও মাদক সেবনকারী হিসাবে পুলিশকে জানায়। পুলিশ আটক সকলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে প্যাথলজি বিভাগ থেকে ডোপ টেস্ট করে পজেটিভ রিপোর্ট যায়।
এতে সকলের শরীরে মাদকের অস্তিত্ব রয়েছে এবং সকলেই পেশাদার মাদকসেবি সেটা পুলিশ নিশ্চিত হয়। এ ঘটনায় পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকলকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠিয়েছে।







