মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ যুবক আটক
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ যুবক আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে চাইনিজ ইয়ারগান ও মাদকসহ ইমরান হেলালি প্রিন্স নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।রবিবার ভোরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ইমরান হেলালি প্রিন্স মেহেরপুর পৌরসভার সাবেক কমিশনার মৃত নকিব হেলালি মুকুলের ছেলে ।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মেহেরপুরের অধিনায়ক লেঃ কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালি প্রিন্সের বসতবাড়ি ঘেরাও করে। পরে বাড়িটির বিভিন্ন কক্ষে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে একটি বিদেশে তৈরি এয়ারগান, ৩৭ পিস ইয়াবা, তিনটি দেশীয় তৈরি ছুরি, দুটি মোবাইল এবং মাদক সেবনের একটি যন্ত্র উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, রাতে সেনাবাহিনীর একটি দল শহরের বড়বাজার এলাকা থেকে প্রিন্স নামের এক যুবককে আটক করে। সকালে সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।