মেহেরপুর র‌্যাবের অভিযানে বিপুল পরিমান নকল বিড়ি জব্দ
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুর র‌্যাবের অভিযানে বিপুল পরিমান নকল বিড়ি জব্দ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের র‌্যাব-১২ এর অভিযানে তিন লক্ষ ৮১ হাজার ৭শ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে এ সমস্ত নকল বিড়ি জব্দ করা হয়।

বিড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর র‌্যাব-১২ সিপিসি এর এএসপি মনিরুজ্জামান। স্থানীয় সূত্রে জানা গেছে মেহেরপুর র‌্যাব-১২ পিসিপি এর এএসপি মনিরুজ্জামান এর নেতৃত্বে ডিএডি হুমায়ুন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিধান চালিয়ে এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে এ সমস্ত বিডি জব্দ করা হয়।

মেহেরপুর র‌্যাব-১২ পিসিপি এর এএসপি মনিরুজ্জামান বলেন সরকারি কর ফাঁকি দিয়ে এই সমস্ত বিড়ি সারাদেশে পাচার হচ্ছিল তাই সেগুলো জব্দ করা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।