বৃদ্ধকে হত্যার দায়ে মেহেরপুরে একজনের যাবজ্জীবন কারাদন্ড
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

বৃদ্ধকে হত্যার দায়ে মেহেরপুরে একজনের যাবজ্জীবন কারাদন্ড

সবার সংবাদ ডেস্ক:

৮০ বছরে বৃদ্ধ কাজিম উদ্দিন কাজু গ্রামের দোকানে বসে এককাপ চা ও একটি পান খেয়ে বিল দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বাধলে বৃদ্ধ কাজিম উদ্দিনের অন্ডকোষে আঘাত করে ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়। ঘটনাটি ঘটে ২০১৩ সালের ২৬ মে রাত ৮টায়।

এই ঘটনায় মঙ্গলবার (১৩ জুন) মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ট বিচারক মো: শহিদুল্লাহ ঘটনার প্রধান আসামী শরিফুল ইসলাম (৪২) কে যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন। মামলার বাদী নিহতের ছেলে আবু সাঈদ দফাদারের অভিযোগ- ঘটনার দিন ও সময়ে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর মাঠপাড়া গ্রামের চা দোকানদার নাজিম উদ্দিনের দোকানে যায় চা ও পান খাওয়া শেষে বিল দেওয়াকে কেন্দ্র করে দোকানদারের নাজিমের সাথে বৃদ্ধ’র ঝগড়া বাধে।

এ সময় শরিফুল সহ ৮ জন দোকানদারের পক্ষ নিয়ে বৃদ্ধ’র উপর চড়াও হয়। তারা বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর শুরু করে। বৃদ্ধ মাটিতে পড়ে গেলে শরিফুল নিজের হাত দিয়ে সজোড়ে বৃদ্ধ’র অন্ডকোষে আঘাত করলে ঘটনাস্থলেই বৃদ্ধ কাজিম উদ্দিন কাজুর মৃত্যু হয়। জজ আদালতের আইন কর্মকর্তা (পিপি) পল্লব ভট্টাচার্য্য জানান- ওই রাতেই সদর থানায় হত্যা মামলা হয়। ময়নাতদন্ত রিপোর্টে অন্ডোকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে উল্লেখ আছে।

পরে ২০১৩ সালের ২২ জুলাই পুলিশ মামলার চার্জশীট আদালতে দাখিল করেন। আদালত মামলার সাক্ষী প্রমানে হত্যার সুনিদিষ্ট অভিযোগ প্রমানিত হলে ৯জন আসামীর মধ্যে শরিফুল ইসলামের বিরুদ্ধে দন্ডবিধির ৩০৪ ধারায় বিচারক যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন এবং অন্য সকল আসামীকে বেকসুর খালাস দেন। দন্ডপ্রাপ্ত শরীফুলের বাড়ি ওই গ্রামেই। তার পিতার নাম মো: রোমাজিত। মামলায় আসামীপক্ষের কৌশলী শফিকুল ইসলাম এই রায় নিয়ে কোন মন্তব্য প্রকাশ করেননি।