মেহেরপুরে গাঁজাসহ আটক ২
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে গাঁজাসহ আটক ২

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর  ৪০০ গ্রাম গাঁজাসহ হাসেম আলী ও তুষার নামের ২ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। বুধবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর কাথুলী সড়ক থেকে তাদের আটক করা হয়ে। আটক হাসেম আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আকবর হোসেনের ছেলে এবং তুষার একই গ্রামের আজিল উদ্দিনের ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ওসি সাইফুল আলমের নেতৃত্বে এসআই জুম্মান, এএসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ মেহেরপুর কাথুলী সড়কের জামান এন্টার প্রাইজ রড সিমেন্টের দোকানের সামনে থেকে হাসেম আলী ও তুষারকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।