মেহেরপুরে একই দিনে ২ মাধ্যমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের মৃত্যু
মেহেরপুর

মেহেরপুরে একই দিনে ২ মাধ্যমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের মৃত্যু

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ে একই দিনে মেহেদী হাসান ও  নাসিমা খাতুন নামের দুই সিনিয়র শিক্ষকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মেহেদী হাসান গাংনী উপজেলার হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক এবং নাসিমা খাতুন একই উপজেলার গাঁড়াডােব মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক। মঙ্গলবার (১৫ নভেম্বর) নাসিমা খাতুন ভাের রাতে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ও মেহেদী হাসান ঢাকার একটি বেসরকারী হাসপাতালে সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । তিনি কয়েকটি জটিল রােগে ভূগছিলেন।

মেহেদী হাসান উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা। তবে তিনি দীর্ঘ বছর গাংনী উপজেলা শহরে বসবাস করে আসছিলেন। শিক্ষক নাসিমা উপজেলার গাঁড়াডােব গ্রামের বাসিন্দা। তিনি কয়েকটি জটিল রােগে ভূগছিলেন।

এদিকে উপজেলার পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষকের মৃত্যুতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শোক প্রকাশ করেছেন।