সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন সুপার শপের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে শহরের নীলমণি সড়কে গার্লস স্কুলের পিছনে ফিতা ও কেক কেটে স্বপ্ন সুপার শপের উদ্বোধন করেন মেহেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু।
এসময় স্বপ্ন সুপার শপের পরিবেশক মোহন লাল আগরওয়ালা, জগদীশপ্রসাদ আগরওয়াল, জিএন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী গোলাম সাহেদ সহ বড় বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। স্বপ্ন সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য হলো জনগণকে একই ছাদের নিচে সকল ধরণের সেরা পণ্যের সেবা প্রদান করা। মানুষ তার পছন্দ মতো পণ্য এখানে সুন্দর পরিবেশে কিনতে পারবে।







