সবার সংবাদ ডেস্ক:
“ সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ্য জীবন” এই পতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর প্রকৃতি ও জীন ক্লাবের উদ্যোগে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর সহযোগীতায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগী বিতরন করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকালে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ক্লাবের সমন্বয়ক ও চ্যানেল আই-এর মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার সহায়তায় মেহেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্ঠা এনামুল আযীমের সভাপতিত্বে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন।
আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য পরিবেশবিদ সহকারী অধ্যাপক মাসুদ রেজা, সদস্য সহকারী অধ্যাপক ড. আলিবদ্দীন, সদস্য সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, সদস্য ডাঃ আবুল বাসার, সদস্য ফজলুল হক মন্টু,সদস্য ওয়াজেদুল হক প্রমুখ।
এসময় এলাকার ৩০০ জন অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগীরা জানান বর্তমান বাজারে এই ঈদ সামগ্রী তাদের জন্য ঈদ উৎসবটা ভালই হবে এবং তারা খুব খুশি হয়েছে। ক্লাবের সদস্যরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়াম্যানকে ধন্যবাদ জানান এবং এই সহযোগীতা যাতে অব্যাহত থাকে তার জন্য অনুরোধ জানান।







