মেহেরপুরে শহিদ বেদীতে শ্রদ্ধা জানালেন ডিসি
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে শহিদ বেদীতে শ্রদ্ধা জানালেন ডিসি

সবার সংবাদ ডেস্ক:

১২টা ১ মিনিটে ২১এর প্রথম প্রহরে মেহেরপুর শহরের শামসুজ্জোহা পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র পক্ষে ফুল দিয়ে একুশের শ্রদ্ধাঞ্জলির শুভসুচনা করেন। এর পরই রাষ্ট্রের এবং মেহেরপুর জেলাবাসীর পক্ষে তিনি পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর পরই জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ রফিউল আলম, জেলা মুক্তিযোদ্ধার পক্ষে আবুল কাশেম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম, মেহেরপুর জেলা আনসার কমান্ডেন্ট মোহাম্মদ সাহাদাত হোসেন, মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড ইয়ারুল ইসলাম, পর্যায়ক্রমে মেহেরপুর জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, মেহেরপুর শহর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, মেহেরপুর জেলা আইনজীবী সমিতি, মেহেরপুর প্রেসক্লাব, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী, মেহেরপুর পাবলিক লাইব্রেরী, সড়ক ও জনপদ বিভাগ, জেলা কারাগার,গণপূর্ত, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, ছহিউদ্দীন ডিগ্রী কলেজ, রেড ক্রিসেন্ট সোসাইটি, মেহেরপুর সমবায় বিভাগ, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তর, মেহেরপুর জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সরকারী বেসরকারী অফিস, প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে।

পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে রাত এগারোটা বাজার পর থেকেই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করার লক্ষ্যে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলবদ্ধভাবে কিংবা মিছিল নিয়ে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এসে সমবেত হন।

সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানের নেতৃত্বে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রী, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আখতারুজামনের নেতৃত্বে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের শিক্ষক-ছাত্রী, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের নেতৃত্বে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকালে জেলা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দুপুরে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। একই সময়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এঁর সম্মেলন কক্ষে ভাষা দিবসের তাৎপর্য ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্টান হয়। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একইভাবে গাংনী এবং মুজিবনগর উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে দিনটি পালিত হয়েছে।