সবার সংবাদ ডেস্ক :
২৪ পেরিয়ে ২৫ বছরে পা দিল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। আজ ৩০ সেপ্টেম্বর সারাদেশে চ্যানেলটির বর্ষপূর্তি পালন হয়েছে। এই উপলক্ষ্যে সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাবে চ্যানেলটির বর্ষপূর্তি অনুষ্টানের আয়োজন করা হয়। কেক কাটা এবং নাসুস আয়োজনের মধ্যদিয়ে শেষ হয় জন্মদিনের এই আয়োজন। চ্যানেল আই’ এর মেহেরপুর জেলা প্রতিনিধি গোলাম মোস্তফার সভাপতিত্বে টেলিভিশনটি ‘আজকের অবস্থান এবং ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় অংশ নেন মেহেরপুর প্রেসক্লাবে সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, শিক্ষাবিদ এনামুল আজিম বকুল, সাংবাদিক তুহিন আরন্য, ওয়াজেদুল হক জেদু, রামিজ আহসান, জিএফ মামুন লাকি, বেন ইয়ামিন মুক্ত, মীর শিশির সহ অনেকই।






